নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন -অ্যাডভোকেট আসলাম মিয়া

গোয়ালন্দে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন -অ্যাডভোকেট আসলাম মিয়া শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। সভা শেষে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. আসলাম মিয়া ব্যাক্তিগত তহবিল থেকে উপজেলার প্রতিটি মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভা রাত ৮ টা পর্যন্ত চলে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. আসলাম মিয়া। উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা, সহ সভাপতি মো. জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলার ২৫টি পূজা উদযাপন কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বাধন কুমার সাহা ও সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র ঘোষ। তারা নির্বিঘ্নে উৎসব পালনের জন্য বিএনপির সহযোগিতা কামনা করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ্যাড. আসলাম মিয়া বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা জনগণের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। আমরা চাই, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা শান্তিপূর্ণ পরিবেশে আনন্দঘনভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করুন। এ জন্য বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। প্রয়োজনে স্বেচ্ছাসেবক দল গঠন করে মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি গোয়ালন্দের সবার আনন্দ-উৎসব। সভা শেষে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের জন্য এ্যাড. আসলাম মিয়ার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
আরও খবর