নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা শুরু

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা শুরু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সীবাজার এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার(২৮ জুলাই ) বিকাল ৪টার সময় স্থানীয় কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদুর রহমান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং জিও ব্যাগ ফেলার কাজ প্রত্যক্ষ করেন। ভাঙনকবলিত এলাকায় দাঁড়িয়ে মিলাদ ও বিশেষ দোয়া করা হয় যেন নদীভাঙনের ভয়াবহতা থেকে এলাকা রক্ষা পায়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান বলেন, “নদীভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও তাৎক্ষণিক উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব। আমরা ভাঙন এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেছি। মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার জন্য উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্থানীয়দের সহযোগিতাও প্রশংসনীয়।” তিনি আরও জানান, নদী ভাঙনের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং প্রয়োজনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় উপস্থিত এলাকাবাসী উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।
আরও খবর