দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোয়ালন্দে পৌর কর পরিষদ না করায় বাড়িওয়ালাদের নোটিশ

গোয়ালন্দে পৌর কর পরিষদ না করায় বাড়িওয়ালাদের নোটিশ রাজবাড়ীর গোয়ালন্দে পৌরসভার নির্ধারিত কর পরিশোধ না করায় ক্রোকী পরোয়ানা নোটিশ পেয়েছেন গোয়ালন্দ পৌর ৪ নং ওয়ার্ড জুড়ান মোল্লা পাড়া নিবাসী গোয়ালন্দ বাজার প্রধান সড়কে অবস্থিত আওয়াল টাওয়ারের স্বত্বাধিকারী এম. এ আউয়াল নামের একজন। পৌর প্রশাসক কর্তৃক নোটিশ ও হুলিয়া জারীর মাধ্যমে জানা যায়, আওয়াল টাওয়ারের মালিক এম. এ আউয়াল কয়েক বছর পৌর কর না দিয়ে আসছিলেন। পৌরসভার পক্ষ হতে তাকে বারবার নোটিশ করা স্বত্তেও তিনি তাতে কোনো কর্ণপাত করছিলেন না। সরেজমিনে সোমবার(২৩ জুন )সকালে গোয়ালন্দ বাজার আউয়াল টাওয়ারের সামনে গিয়ে দেখা যায়, পৌরসভার প্রশাসক মোঃ নাহিদুর রহমানের নির্দেশনায় পৌর কর্তৃপক্ষ হ‍্যান্ড মাইক, বাদ‍্যযন্ত্র নিয়ে ঢাক ঢোল পিটিয়ে পৌর বিধিমালা অনুযায়ী ক্রোকী পরোয়ানা নোটিশ জারি করছেন এবং তাকে আগামী ২৬ জুনের মধ্যে পৌর করের ১ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা পরিশোধ করার ঘোষণা দিচ্ছেন। এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ পৌরসভার হোল্ডিং নং ২৬৩ এর মালিকের ২০২২-২৩ হতে ২০২৪-২৫ অর্থ বছরের পৌর কর বকেয়া রয়েছে। তিনি আরও বলেন, বকেয়া পরিশোধের জন‍্য তাকে একের অধিকবার নোটিশ করার পরেও তিনি পরিশোধ করেননি। এজন্য তাকে আগামী ২৬ জুন বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করতে নোটিশ করা হয়েছে। অন‍্যথায় তার অস্থাবর সম্পদ ক্রোক করা হবে।
আরও খবর