দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৫


রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী এবং নিয়মিত ও জিআর পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে ) দিনগত রাতে এসব অভিযান পরিচালনা করেন গোয়ালন্দঘাট থানা পুলিশের একাধিক টিম।


প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম। তিনি তার সংগীয় ফোর্সসহ  রাত সাড়ে ১০ টার সময় দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লির ১নং গেইটের সামনে থেকে মোঃ আজিজুল মৃধা (৩৫) নামে এক ব্যক্তিকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



পরবর্তী সময়ে এসআই (নিঃ) মোঃ শিহাবুদ্দীন এবং এসআই (নিঃ) রবিউল ইসলাম তাদের নিজ নিজ ফোর্সসহ পৃথক দুটি অভিযানে গোয়ালন্দঘাট থানার নিয়মিত মামলার সন্দেহভাজন আসামি মোঃ গোলাম মোস্তফা শেখ (৪০) এবং মোঃ নুরু কাজী (৩৩)-কে যথাক্রমে সাইনবোর্ড এলাকা ও দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে গ্রেফতার করেন।



 পুলিশ জানায়, মোঃ নুরু কাজীর বিরুদ্ধে ইতিপূর্বে দায়েরকৃত অন্তত ১০টি মামলার তথ্য  পাওয়া গেছে। মামলাগুলোর মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, ডাকাতি প্রস্তুতি, চুরি, মারধর, হত্যাচেষ্টা ও মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ।

এছাড়াও, এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া এবং এসআই (নিঃ) ফারুক হোসেন বিপিএম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি—জামাল হোসেন (৫২) ও মোঃ মনির প্রামানিক (৪৪)-কে।



গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম(ওসি) বলেন, “গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সবসময়ই আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে মাদক নির্মূলকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। গোপন সংবাদের ভিত্তিতে এবং নিয়মিত টহলের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” , গ্রেফতারকৃত পাঁচ আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




আরও খবর