দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে )সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক মো. নজির হোসেন মোল্লা, উপজেলা পল্লী বিদ্যুৎ এর এজিএম মো. সেলিম হোসেন, উপজেলা আনসার বিডিপির কর্মকর্তা আবু আবদুল্লাহ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয় এবং মার্চ ও এপ্রিল মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, মার্চ মাসে উপজেলার গোয়ালন্দ ঘাট থানায় মোট ১০টি অপরাধ সংঘটিত হয়, এরমধ্যে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ২টি এবং মাদক সংক্রান্ত ছিল ৭টি। অপরদিকে এপ্রিল মাসে অপরাধের সংখ্যা কমে দাঁড়ায় ৫-এ, যারমধ্যে ১টি চুরি, ৩টি মাদক সংক্রান্ত এবং ১টি অন্যান্য অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। মাদক সংক্রান্ত অপরাধের উচ্চহার প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঈদুল আযহা উপলক্ষে পশুরহাটে আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ টহলের ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।দৌলতদিয়া ঘাট এলাকায় চুরি ও ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।সভায় গোয়ালন্দ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয় তবে মাদক ও চুরি প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।
আরও খবর