দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোয়ালন্দে কৃষান-কৃষানীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস”

গোয়ালন্দে কৃষান-কৃষানীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস” রাজবাড়ীর গোয়ালন্দে কৃষান- কৃষানীদের অংশগ্রহনে পারিক হয়েছে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান। পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক গোলাম রাসূল। গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার মোঃ খোকন উজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান ও গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেরা আফরোজ সুবর্ণা। এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ জুলফিকার রহমান মিয়া, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে শতাধিক কিষান-কিষানী, সরকারী কর্মকর্তা, এনজিও কর্মী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তা ও বাজার সংযুক্তি নিশ্চিত করার কথা বলেন তারা। কৃষিবিদ গোলাম রাসূল বলেন, “আমাদের কৃষিকে পুষ্টিনির্ভর ও বাণিজ্যিকভাবে লাভজনক করতে হবে। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি দেশের পুষ্টি সংকটও অনেকাংশে দূর হবে। তিনি জমিতে জৈব সারের ব্যবহারের গুরুত্ব তুলে ধরে ফসল উৎপাদনে এ সারের অধিক ব্যবহার সম্পর্কের সচেতন করেন। বিশেষ অতিথি হাফিজ হাসান জানান, ফরিদপুর অঞ্চলে ইতোমধ্যে ২০০-এর বেশি ক্ষুদ্র উদ্যোক্তা এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও প্রণোদনা পেয়েছেন। তিনি বলেন, এই কর্মসূচি স্থানীয় কৃষকদের মাঝে আশার আলো জাগিয়েছে। অংশগ্রহণকারী কয়েকজন জানান, এই কংগ্রেসের মাধ্যমে তারা ভবিষ্যতে আরও সুসংগঠিত ও আধুনিক কৃষিকাজে সম্পৃক্ত হওয়ার বাস্তব জ্ঞান ও প্রেরনা পেয়েছেন।
আরও খবর