দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণিল ও উৎসবমুখর আয়োজন।

রাজবাড়ীর গোয়ালন্দে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণিল ও উৎসবমুখর আয়োজন।

রাজবাড়ীর গোয়ালন্দে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণিল ও উৎসবমুখর আয়োজন।


রাজবাড়ীর গোয়ালন্দে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাংলা নববর্ষ ১৪৩২ (২০২৫ সাল অনুযায়ী) উদযাপন একটি বর্ণিল ও উৎসবমুখর আয়োজন করেছে গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদ।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টার সময় গোয়ললন্দ উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ শোভা যাত্রা নিয়ে গোয়লন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ করে ।এরপর গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের আয়োজনে গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ‍্যালয় হতে আরেকটি আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা নানা ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ও বাঙালির ঐতিহ্য লালনকারী মুখোশ বহন করে র‍্যালী বের করেন। র‍্যালীটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষির্ণ করে পুনরায় একই স্থানে শেষে দিনব‍্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব ও আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

“আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ‍্য করো,”-প্রতিপাদ‍্যে শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। আনন্দ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উজনচর ইউনিয়নের শিল্পীরা ঐতিহ্যবাহী পালকি বহন করে, পরিবেশন করেন চমৎকার পালকির গান। পাশাপাশি উপজেলার পিয়ার আলী মোড় এলাকা হতে ঘোড়ার গাড়ির বহরে নববধূ, প্রশাসনিক বাহিনী সাজ, নবাব, পেয়াদা বাহিনী, রাক্ষসের প্রতিকৃতি নিয়ে আনন্দ র‍্যালীতে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মহিত, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমূখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর