দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীতে সড়কে বাস মোটর সাইকেলের মুখোমুখী সংর্ঘষ: মোটর সাইকেল আরোহী আহত।

রাজবাড়ীতে সড়কে বাস মোটর সাইকেলের মুখোমুখী সংর্ঘষ: মোটর সাইকেল আরোহী আহত।


রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ সংলগ্ন শ্রীদাম দত্ত পাড়ার লেকপাড় মসজিদের সামনে মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আহত মোটরসাইকেল চালকের নাম আরাফাত ইসলাম (১৭)। তিনি গোয়ালন্দ পৌরসভা ১নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকার সোবাহান প্রামানিকের ছেলে।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১ টার দিকে গোয়ালন্দগামী একটি মোটরসাইকেল ও রাজবাড়ীগামী একটি লোকাল বাস যাত্রী নিয়ে যাবার পথিমধ্যে উক্ত স্থানে তাদের মধ্যে মুখামুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

এ ঘটনায় আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ জানান, দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও খবর