দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দূর্গম চর কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারকে সহয়তায় দিলো উপজেলা প্রশাসন।




রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শেষ সীমানা দূর্গম চরাঞ্চল কুশাহাটা এলাকায় আগুনে পুড়ে নিঃস্ব ইসলাম মোল্লার পরিবারের পাশে দাঁড়ালেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত ইসলাম মোল্লার বাড়ি গিয়ে পরিদর্শন করে
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তার হাতে প্রাথমিকভাবে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
এবং স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান জানান, দূর্গম চর কুশাহাটা এলাকার একটি পরিবারের ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ার খবর শোনা মাত্রই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সহযোগিতার জন্য বলা হয়েছে। তিনি বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা করেছেন এছাড়াও পরবর্তীতে যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ঢেউটিন ও শুকনো খাবারের ব্যবস্থা করা হবে।

ক্ষতিগ্রস্থ পরিবারের মো. ইসলাম মোল্লা বলেন, গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে হঠাৎ আমার বাড়িতে স্থানীয় লোকজন আগুন দেখতে পায়। আমার পরিবারের কেউ তখন বাড়িতে ছিলোনা। খবর পেয়ে আমি দ্রুত এসে দেখি আমার ৩টি ঘর, ১২টি গরু, ১১ মণ ধান, রসুন, আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।


আরও খবর