দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে গোয়ালন্দে ব্লাড ডোনার ক্লাবের মশাল মিছিল।

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে গোয়ালন্দে ব্লাড ডোনার ক্লাবের মশাল মিছিল। রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল)সন্ধ্যায় ৭ টার সময় গোয়ালন্দ বাসস্ট্যান্ডে হতে মিছিল শুরু করে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বরের গিয়ে মিছিল শেষ হয়। গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের ব্যানারে এ বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম মুন্সির সভাপতিত্বে ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মিলন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শফিক মন্ডল,গোয়ালন্দ আব্দুল হালিম মিয়া কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম,দৌলতদিয়া অক্কাস আলী হাই স্কুলের সহকারী শিক্ষক ফরহাদুর রহমান,দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম,গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক কলিন্স পার্থ,নজরুল ইসলাম, রাহাদ,এনামুল প্রমুখ। বিক্ষোভ ও মশাল মিছিলে স্লোগানে স্লোগানে আগত জনগণ বিভিন্ন স্লোগান দিতে থাকেন, তারা বলেন, ফিলিস্তিনে হামলা কেন - জাতি সংঘ জবাব চাই, গাজাতে হামলা কেন' জবাব চাই' জবাব চাই' দুনিয়ার মুসলিম এক হও এক হও এসব স্লোগান দেন তারা । গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বাংলাদেশ থেকে ইসরাইলের পণ্য চিরতরে নিষিদ্ধ করতে হবে, ইসরাইলের পণ্য বিক্রয় ও আমাদানি বন্ধ করতে হবে। দলমত নির্বিশেষে গাজায় ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হতে হবে।
আরও খবর