নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে তরুণীর আত্মহত্যা।

রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে তরুণীর আত্মহত্যা। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া হোসেন মন্ডলপাড়া মোছা: সানজিদা মাইদি পায়েল (২০) নামে এক তরুণী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।


সোমবার (১৭ই ফেব্রুয়ারি) দিবাগত রাতে লোক চক্ষুর অন্তরালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ার মোঃ সাইদ শিকদারের মেয়ে সানজিদা মাইদি পায়েল (২০) তাদের বাড়ির দোতালায় তার নিজ কক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


স্থানীয় ও পরিবার সূত্র জানা যায়,নিহত পায়েলের তিন চার বছর আগে শামীম সরদার নামে এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের মনের মিল না থাকায় ছয় মাস আগে স্বামীর সাথে পায়েলের ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে তাদের বাড়ির পাশে মোঃ হাফিজ মন্ডল নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই হাফেজ মণ্ডল তার কাজের ক্ষেত্রে গত দুই মাস আগে ইরাকের চলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের কারণেই আত্মহত্যা করেছে ।


এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমার পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছি। সেখানে আমার পুলিশের এসআই ফরিদ উপস্থিত হয়ে ঘটনার সুরতহাল রিপোর্ট করছে। এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষ হলে বিষয়টি ভালোভাবে জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার রুজু হয়েছে।
আরও খবর