নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে রেলের ভবন জরাজীর্ণ অবস্থায়।

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে রেলের ভবন জরাজীর্ণ অবস্থায়।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে রেলের ভবন জরাজীর্ণ অবস্থায়।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট রেলস্টেশনের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে। সেই ভবনেই ঝুঁকি নিয়ে রেল স্টেশনের কর্মকর্তারা প্রতিনিয়ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবনটির বিভিন্ন স্থানে দেওয়াল ফাটল দেখা যাচ্ছে ও বারান্দা ও চালের  টিনের জং পড়ে বড় বড় ফুটো হয়ে গেছে। কোন রকম বৃষ্টি হলে সেখান দিয়ে বৃষ্টির পানি পড়ে। প্রয়োজনীয় আসবাবপত্রসহ নথিপত্র নষ্ট হচ্ছে। তাদের দাবি গোয়ালন্দর ঘাটের রেলস্টেশনের নতুন একটি ভবন নির্মাণ করা হোক।


স্থানীয়রা জানান, গোয়ালন্দ ঘাট রেলস্টেশনের ভবনটি অনেক পুরাতন। যার ফলে ভবনটির বিভিন্ন স্থান থেকে টিন ফুটো হয়ে গেছে। ভবনটির দেওয়াল বিভিন্ন স্থান থেকে ধসেধসে পড়ছে। ভবনের বারান্দা ও চালের টিন গুলো ফুটো হয়ে গেছে।ভবনটি নতুন করে সংস্কার না করা হলে যে কোন মুহূর্তে  ধ্সে পড়বে। তারপর আবার একে একে বন্ধ হয়ে গেছে গোয়ালন্দ ঘাট রেল স্টেশনে আগত ট্রেন। এখন শুধু একটি ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে হয় ঐতিহ্যবাহী রেলস্টেশনটিকে। এতে করে চরম বিপকে পড়েছে দক্ষিণবঙ্গে প্রবেশদ্বার খ্যাত ঐতিহ্যবাহী গোয়ালন্দ ঘাট রেলস্টেশন কেন্দ্রে করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো।
মোঃ সোহেল মিয়া জানান, আমি ১৬ বছর যাবত এই স্টেশনে ছোট্ট একটি ব্যবসা করে আসছি। আমি দেখছি এই ভবনটির বিভিন্ন টিনের চালে বিভিন্ন স্থানে বড় বড় জংয়ের ফোটা দেখা দিয়েছে। কোন রকম বৃষ্টি হলে সেখান দিয়ে অঝরে পানি পড়েন। যাত্রীসহ স্টেশনে কর্মকর্তারা কেউ ঘরে বসে থাকতে পারেনা ভিজে যায়। ভবনের দেওয়ালো  কিছু কিছু স্থানে ধসে পড়ছে। সংস্কার করা না হলে ভবনটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ভবনটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।
হাসিনা বেগম বলেন  আমি ১৯ বছর ধরে এই স্টেশনে পিঠা বিক্রি করে আসছি। এই স্টেশনে দুপুরে কোন ট্রেন না থাকায় যাত্রীরা এসে ফিরে চলে যায়। স্টেশনের ভবনের টিনগুলো ফুটে হয়ে যাওয়া  বারান্দায় কোন যাত্রীরা বসতে পারে না।চালের টিন ফুটে হয়ে যাওয়ায় মাস্টার রুমে পানি পড়ে কাগজ পত্রসহ সকল জিনিসপত্র ভিজে যায়।তাই অতি জরুরিভাবে স্টেশনের ভবনটি সংস্কার করার দরকার।
আরেক ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন , আমি স্টেশনে ৩০ বছর যাবত ব্যবসা করে আসছি।স্টেশনের ভবনটির দেওয়াল গুলো ধসে পড়ছে জাগায় জাগায় টিন গুলো জং পড়ে নষ্ট হয়ে ফুটো হয়ে গেছে সেখান দিয়ে পানি পড়ে। সব জায়গায় স্টেশনগুলোতে  নতুন  ভবন হয়েছে আমাদের এই  স্টেশনে এখনো কোন  নতুন ভবন  হয়নি। তাই খুব তাড়াতাড়ি আমাদের এই স্টেশনে নতুন একটি সেড দরকার। নতুন একটি সেড হলে যাত্রীরা এসে বসতে পারবে।

গোয়ালন্দ ঘাট রেলস্টেশন মাষ্টার এস এম মনির আহমেদ বলেন,গোয়ালণ্দ ঘাট স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব আছি। স্টেশনের স্থাপনা গুলো অনেক দিনের পুরানো হওয়ায় অধিকাংশ জায়গা দিয়ে পানি পড়ে।১৯৮৪ সালে স্টেশনে ভবনটি তৈরি করা হয়েছে। বিশেষ করে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই ভবনটি।অতি দ্রুত সংস্কার করা দরকার। আমরা আমাদের ঊর্ধ্বতম কতৃপক্ষকে জানিয়েছি বিষয়টি। তারা আশ্বস্ত করেছে অচিরেই ভবনটির সংস্কার করবে।
আরও খবর