নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে বাবা মেয়েকে ধর্ষণের অভিযোগ।



রাজবাড়ীর গোয়ালন্দে কালাম ফকির নামে এক বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রাতের তাদের নিজ ঘরের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম মেয়ে ও তার মা গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণের মামলা করেন। মামলায় ভুক্তভোগী মোছাঃ শিখা( ১৬ ) উল্লেখ করেন, আসামি আমার পিতা।আনুমানিক সাত-আট বছর পূর্বে আমার মা বিয়ে করে অন্যের সাথে চলে যায়। এরপর আমার পিতা দ্বিতীয় বিয়ে করে আমার সৎ মা ভাইলা বেগমকে। আমাদের বসতবাড়ি সংলগ্ন একটি মুদি দোকান আছে। আমি সেই দোকান দেখাশোনার কাজে আমার বাবা এবং সৎ মায়ের সাথে সাহায্য করি। ৭ জুন ২০২৩ রাত আনুমানিক বারোটা পনের দিকে আমি ও আমার সৎ মা দোকান বন্ধ করে রাতের খাবার শেষ করে শুয়ে পড়ি। সেই রাতেই আনুমানিক বারোটা পঁয়তাল্লিশ এর সময় বিদ্যুৎ চলে যায় আমি ভয় পাই বিধায় আমি আমার পিতা ও সৎ মায়ের কাছে ঘুমাতে যাই।আমি আমার পিতা ও মাতার খাটের নিচে মাটিতে শুয়ে পরি। আমার পিতা বাহিরে গিয়ে কিছুক্ষণ পর ফিরে আসে। তখন আনুমানিক এক টা বাজে। ফিরে এসে তিনি আমার তলপেটে ও বুকে হাত দেয়। এরপর আমি চিৎকার দিয়ে উঠি তারপর আমার পিতা আমাকে আমার ছোট ভাই সাগর (২.৫) বছর এর সাথে খাটের উপরে শুতে বলে। আর আমার সৎ মাকে খাটের নিচে নিয়ে আসে। আমি ও আমার ছোট ভাই সাগর ফকির এর সাথে খাটের উপরে ঘুমিয়ে পরি। আমার সৎ মা এবং আমার পিতা খাটের সামনে নিচে শুয়ে পড়ে। তারপর আমি ঘুমিয়ে পড়ি। ওই রাতে ভোর চারটার দিকে আমার পিতা খাটের উপরে এসে আমার মুখ চেপে ধরে এবং কোন কথা বললে আমাকে খুন করে ফেলবে এমন হুমকি দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। আমি উঠে আমার মাকে ডাকি বাইরে যাওয়া বলে, আমার পিতা ও আমাদের পিছনে পিছনে যেতে থাকে। এ বিষয়টি আমার মাকে বিস্তারিত জানালে। আমি আমার সৎ মা সাথী বেগমকে বিষয়টি জানাই। আমার সৎ মা এ বিষয়ে কিছু বলেন নাই। ইতিপূর্বে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে একাধিকবার ধর্ষণ করেছেন। আমার পিতা চারটি বিবাহ করেছেন। তার স্বভাব চরিত্র ভালো না । আমার বড় মা এবং আমার আপন মা তার স্বভাব চরিত্রের কারণে তাকে ছেড়ে চলে গেছে। আমার সৎ মা বিষয়টি জানার পরেও কোন কিছু না করায় আমি বাড়ি থেকে বের হয়ে আসি। স্থানীয় মেম্বার ও আশেপাশের লোকজনকে ঘটনার বিষয়টি জানায়। এ বিষয়টি মেম্বার সাহেব থানায় জানায়।এ বিষয়ে আমি ও আমার সৎ মা থানায় এসে একটি ধর্ষণের মামলা দায়ের করেছি।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানায়,এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এবং আসামী কালাম ফকিরকে গ্রেফতার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইন রুজু করা হয়েছে।

আরও খবর