মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যার রায় গৃহশিক্ষকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সাময়িক বরখাস্ত আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত ধান কাটা ও শুকানো—দুই ক্ষেত্রেই বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের আশঙ্কা। বাজেট সংকটে থমকে আছে বুটেক্সের স্টেশনারি সম্প্রসারণ প্রকল্প চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা

ঘাটাইলে উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘাটাইল উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাদের অংশ গ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি রফিকুল ইসলাম মোহন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইখলাক হোসেন খান শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক,সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, আবু হান্নান,পৌর যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাদিক মাহমুদ টিটো। উক্ত মতবিনিময় সভায় টাঙ্গাইল-৩,ঘাটাইল উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকাল ইউনিয়ন ও সকল ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদকসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে উক্ত সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
আরও খবর