জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

টাঙ্গাইলের ঘাটাইলে ৫ দিনের জমজ দুই শিশু রেখে প্রেমিকের সঙ্গে মা উধাও

দেশচিত্র

টাঙ্গাইলের ঘাটাইলে ৫ দিনের জমজ দুই কন্যাশিশুকে বাড়িতে রেখে মা চলে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাতে ঘাটাইল পৌরসভার দাড়িয়াল এলাকায় এ ঘটনা ঘটে।

দাড়িয়াল গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সাকিব হোসেনের সঙ্গে শান্তিনগর এলাকার ময়েজ উদ্দিনের মেয়ে মারিয়ার প্রায় তিন বছর আগে বিয়ে হয়। গত ১৩ আগস্ট রাতে ঘাটাইলের হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মারিয়ার জমজ দুই কন্যাশিশুর জন্ম হয়। 

পরিবারের সদস্যরা জানান, সন্তান জন্মের ৫ দিন পর সোমবার রাতে মারিয়া দুই নবজাতককে বাড়িতে রেখে চলে যান। এরপর থেকে তিনি আর সন্তানদের কাছে ফিরে আসেননি। এতে পাঁচ দিনের দুই নবজাতককে নিয়ে বিপাকে পড়েছেন বাবা সাকিব হোসেন ও তার পরিবার।

সাকিবের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের ইশারায় তার স্ত্রী সন্তানদের রেখে চলে যেতে পারেন। তবে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কেন তিনি সন্তানদের রেখে চলে গেছেন, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, এ বিষয়ে গত রাতে আমরা একটি সাধারণ ডায়েরি পেয়েছি। আমরা শিশুদ্বয়ের মাকে খুঁজে বের করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

Tag
আরও খবর




ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

২৩৭ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে