নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

ঘাটাইলে রাত হলেই চলে মাটি খেকোদের তান্ডব

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পূর্বাঞ্চলের কয়েকটি ইউনিয়নসহ সমগ্র ঘাটাইলেই রাত শুরু হলেই যেন উৎসব শুরু হয় মাটি খেকোদের। বিশেষ করে উপজেলার পূর্বাঞ্চলীয় ইউনিয়ন রসুলপুর, লক্ষিন্দর, ধলাপাড়া, সাগদিঘি ও দেওপাড়ায় রাত হলেই শুরু হয় মাটিকাটার মহোৎসব। এ উৎসব বন্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকলেও থামছেই না মাটিকাটা। কোন অদৃশ্য শক্তিতে রাত হলেই চলে মাটি কাটার মহোৎসব প্রশ্ন এখন সাধারণ জনগণের মনে। অনুসন্ধানে জানাযায়, মাটি খেকো ভূমিদস্যুদের কয়েকটি সঙ্ঘবদ্ধ চক্রের সমন্বয়ে পূর্ব ঘাটাইলের টিলা,পাহাড়ের লালমাটি কেটে রাতের আঁধারে বিভিন্ন ইটভাটায় বিক্রি করেন রাজনৈতিক পদ পদবীধারী প্রভাবশালীরা। কৃষি জমির টপসয়েল কেটে বিভিন্ন ইটভাটায় প্রতি গাড়ি মাটি ১০হাজার থেকে ১১ হাজার ৫'শ টাকায় বিক্রি করা হচ্ছে।  পেচারআটা এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, স্থানীয় প্রভাবশালী মহল রাতের আধারে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। প্রশাসনের নাকের ডগা দিয়ে ১০চাকার ভাড়ি ড্রামট্রাকে করে মাটি নিয়ে গেলেও তাদের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার মিলে না। হাজী মার্কেট এলাকার আব্দুল মজিদ মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ পেচারআটা বাজারের পূর্ব পাশে আরিফ হোসেনের জমি থেকে মাটি কেটে নিয়ে বিক্রি করছে প্রভাবশালী মহল। ১০ চাকার ভাড়ি ড্রাম ট্রাক চলাচলে রাস্তার বেহাল দশার কারণে এলাকাবাসী বাঁধা দিলে স্থানীয় মসজিদে ১০ হাজার টাকা সাহায্য দেওয়ার কথা বলে সমাজবাসীকে ম্যানেজ করে আবারও মাটিকাটা শুরু করে রসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ও আওয়ামিলীগ নেতা খোকন। কিন্তু এখন অবধি কথা দেয়া মসজিদের সে ১০ হাজার টাকা এখনো দেয়নি ওই মাটি খেকোরা। এলাকাবাসীর এখন একটাই দাবি, এলাকার রাস্তাঘাট রক্ষার্থে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে । এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ জানান, মাটি কাটার বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর



ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

১৪২ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে