‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ

শেরপুরের গারো পাহাড়ঘেরা ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ছয়টি মহেন্দ্র ট্রাক জব্দ করেছে বন বিভাগ। সোমবার (২২ জুন) ভোররাতের অভিযানে এসব ট্রাক আটক করা হয়।


বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ ও গজনী বিটের কর্মকর্তারা ভোর প্রায় ৪টার দিকে গজনী বিট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বাঁকাকুরা গ্রামের মালিটোলা এলাকায় দেখা যায়, একদল বালু উত্তোলনকারী রাতের অন্ধকারে পাহাড়ি ঝোড়া থেকে অবৈধভাবে বালু তুলে মহেন্দ্র ট্রাকে লোড করছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বালুভর্তি অবস্থায় ছয়টি মহেন্দ্র ট্রাক জব্দ করে গজনী বিট অফিসে নিয়ে যাওয়া হয়।


অভিযানে নেতৃত্ব দেন রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ ইমন। এ সময় ডেপুটি রেঞ্জার মো. আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান, বনরক্ষী জিয়াউল ইসলামসহ বন বিভাগের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


এ বিষয়ে সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ ইমন জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা যানবাহনগুলো বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, গত ৩ জুন রাতে অবৈধ বালুবাহী ট্রাক আটকের ঘটনায় গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান ও বনরক্ষী জিয়াউল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তারা গুরুতর আহত হন। ওই ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করা হয়। 


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গারো পাহাড় এলাকার বিভিন্ন ছড়া ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য ও বনাঞ্চলের জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর