শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০ জন শিক্ষার্থী সম্প্রতি দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পর্দায় অংশগ্রহণ করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘদিনের নিরলস অনুশীলন ও একাগ্র সাধনার ফসল হিসেবে এই অর্জনকে দেখছেন সংশ্লিষ্টরা।

মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম তিনি বলেন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা দীর্ঘদিন ধরে স্থানীয় শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে কাজ করে আসছে। সংগীত ও নৃত্যসহ নানা শাখায় নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় এখানকার শিক্ষার্থীদের। সেই ধারাবাহিকতায় সংস্থার ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে একটি বিশেষ পরিবেশনা তৈরি করা হয়, যা সম্প্রতি এটিএন বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ভাবে প্রচারিত হবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন-রুপু, মৌমিতা, অনিমা,অর্ণা, নন্দিনী, জাহ্নবী,জারিন, সিনহা, তানহা, দোলা, মথুরা, অদ্রিকা, মারিয়া, তিথী, ঐশি, স্বর্না, রিয়া, সান্নিধ্যা, গুন গুন , তুবা, আরিবা,  মায়মুনা, লিছানা, রাফিয়া, তুর্না, তাজরী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দলীয় নৃত্যের মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও আবহমান বাংলার রূপ তুলে ধরে। তাদের সুশৃঙ্খল উপস্থাপনা, ছন্দময় পরিবেশনা এবং সাবলীল অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করে। ক্ষুদে এই শিল্পীদের পরিবেশনা দেখে অনুষ্ঠানের উপস্থাপক ও বিচারকরাও সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের আরও এগিয়ে যাওয়ার শুভকামনা জানান।

মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার নির্বাহী পরিচালক জানান, জাতীয় পর্যায়ের একটি চ্যানেলে শিক্ষার্থীদের এই অংশগ্রহণ সংস্থার জন্য একটি বিশেষ অর্জন। তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরাই তার মূল লক্ষ্য। এই সাফল্য আগামী দিনে আরও শিক্ষার্থীকে সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অভিভাবকরাও তাদের সন্তানদের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, সন্তানরা টেলিভিশনের পর্দায় নিজেদের প্রতিভা তুলে ধরতে পারায় তারা গর্বিত। স্থানীয় সংস্কৃতিপ্রেমী ব্যক্তিরাও এই অনুষ্ঠান দেখে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা এর আগেও বিভিন্ন স্থানীয় ও জাতীয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এটিএন বাংলার মতো একটি জাতীয় চ্যানেলে অংশগ্রহণের মধ্য দিয়ে সংস্থাটির পরিচিতি আরও বিস্তৃত হলো বলে মনে করছেন ।

 

Tag
আরও খবর