অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র ‎

গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া মদিনাতুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী রাজু হাসানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করে। পরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লাবলু মৃধা। সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফজলুল হক বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন গোয়ালন্দ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি ও গোয়ালন্দ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশন (বিএডিসি) এর সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ, মাদ্রাসার প্রধান শিক্ষক আরিফা আক্তার সেতু, গোয়ালন্দ বাজারের পুস্তক ব্যবসায়ী ও রফিক লাইব্রেরির স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক টিটু শেখ, মাছেম শেখ, তরুণ সমাজসেবক মজনু মৃধা, জনি সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা এবং অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। যুক্তরাজ্য প্রবাসী রাজু হাসান মুঠোফোনে দেওয়া বক্তব্যে বলেন, “খেলাধুলা পড়াশোনার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তাই পড়ালেখার পাশাপাশি তাদের খেলাধুলায় উৎসাহিত করতে আমার এ ক্ষুদ্র উদ্যোগ।” তিনি আরও বলেন, “নেশা ও অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ ও সতেজ রাখে। আমি সবসময় সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই।” এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও খবর