নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গাজীপুর স্কুল পরিবর্তন করায় শিক্ষার্থীকে নির্যাতন।

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকায় স্কুল পরিবর্তন করায় তৃতীয়  শ্রেণির এক শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠিতা ও শিক্ষক  মতিন ভূইয়ার বড় ছেলে স্থানীয় যুবলীগ নেতা  মামুন ভূইয়ার বিরুদ্ধে।

নির্যাতনের শিকার নাসির হোসেনের (১০) পিতা আব্দুল আলিম একজন গারমেন্টস কর্মী। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কুতুবের চর এলাকার মন্ডলপাড়ায়। তারা বর্তমানে পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের কুদাব বাগিচা এলাকার রোমানের বাড়ির ভাড়াটিয়া। নাসিরের  পরিবার জানায়, নাসির  গত তিন বছর যাবত কুদাব এলাকায় মামুন ভূইয়ার প্রতিষ্ঠিত ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুলে লেখাপড়া করে আসছিল, বেশ কিছুদিন যাবৎ নাসির স্কুলে যেতে অনাগ্রহ প্রকাশ করে। পরে সে তার পরিবারকে জানায়, ইউনাইটেড প্রি ক্যাডেট  স্কুলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় প্রতিনিয়ত।  অভিযোগের পরিপেক্ষিতে নাসিরের পরিবার তাকে ইউনাইটেড প্রি ক্যাডেট এন্ড কলেজ থেকে সরিয়ে  জানুয়ারি মাসে স্থানীয় ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলে ভর্তি করায়। 

গতকাল ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন নাসিরকে একা পেয়ে অভিযুক্ত মামুন ভূইয়া তার গলায় ধরে রাস্তার গলির চিপায়  টেনে  ছেচড়ে নিয়ে বেদম মারধর করে ও হত্যার উদ্দেশ্যে গলায় টিপে ধরে। এক পর্যায়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। মামুন ভূইয়া পরবর্তীতে শিশুটিকে জানে মেরে ফেলবে ও গুম করবে মর্মে চিৎকার করতে থাকে। 

এ বিষয়ে অভিযুক্ত মামুন ভূইয়র সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে পূবাইল থানায় অভিযোগ করেছে রাসেলের পরিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে চিকিৎসার জন্য  টংগী শহীদ আহসানুল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
আরও খবর

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

৪১৫ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে



সর্বহারা সাগর থেকে কিং সাগর হয়ে উঠার গল্প

৮০৭ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে




মানিক মির্জা - এক ভয়ংকর প্রতারকের গল্প।

৮৬৬ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে