দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকা নিহত : কন্যা-স্বামী আহত

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম (৫৫) নামের এক শিক্ষিকা নিহত। এক কন্যা সন্তানের জননী নিহত শামীমা গাংনী উপজেলার করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও করমদী গ্রামের ফিরােজুল ইসলামের স্ত্রী। তার স্বামী ফিরােজুল করমদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সােমবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর পশ্চিম মালসাদহ জােড়া ব্রিজের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,শামীমা ও তার স্বামী ফিরােজুল (৬০) এবং একমাত্র মেয়ে প্রাপ্তি ইসলাম (২৩) একই মােটরসাইকেলে নিজ গ্রাম করমদী থেকে গাংনী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। তারা পশ্চিম মালসাদহ জােড়া ব্রিজ পার হতেই পিছন দিক থেকে একটি বালীবাহি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। ওই ধাক্কায় মোটরসাইকেল থেকে স্বামী-স্ত্রী ও মেয়ে পড়ে যান। তবে শামীমা ট্রাকের নিচে পড়ে যাওয়ায় ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় তার স্বামী ও মেয়ে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ শামীমার লাশ উদ্ধার করে। এবং তার স্বামী ফিরােজুল ও মেয়ে প্রাপ্তিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এদিকে দূর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে।

পারিবারিক সূত্র জানায়, জাতীয় শিক্ষাক্রমের আওতায় গাংনীতে মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। ওই প্রশিক্ষণে অংশ নিতে শামীমা তার স্বামীর মােটরসাইকেলে আসতেই এ দুর্ঘটনার শিকার হন।

গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে