নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মেহেরপুরে শিক্ষক দিবস পালিত।

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু ”এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও র‍্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে শিক্ষক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। মেহেরপুরে শিক্ষক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন এবং আতিয়া খন্দকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবেল উদ্দিন, মেহেরপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ।

এর আগে দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের নেতৃত্বে র‍্যালীটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

র‍্যালীতে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের  প্রভাষক রফিকুল আলম বকুল, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, আশরাফপুর দারুল সুন্নাত মাদ্রাসার শিক্ষক বরকতুল্লাহ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে