নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মেহেরপুরের গাংনীতে পৃথক ৩ ঘটনায় ৬ ডাকাত গ্রেফতার।

মেহেরপুরের গাংনীতে পৃথক তিনটি ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল গোলচত্তর ট্রাফিক বক্সের সামনের থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মিনিট্রাক,মোবাইল ফোন,নগদ টাকা ও একটি সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, গত ১লা জুলাই গাংনী থানাধীন বামুন্দী-হাটবোয়ালিয়া সড়কে ছাতিয়ান ছিটিগাড়ী মাঠে ডাকাতি, ২৪ সেপ্টেম্বর রাতে বামন্দী-দেবীপুর সড়কে ডাকাতি ও ১১ অক্টোবর কামারখালী-ছাতিয়ান গ্রামের মাঝামাঝি ছাতিয়ান গড়ামাঠ নামক ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।  

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদাপাড়ার তাছের বিশ্বাসের ছেলে শাহজামাল (৩০), খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের ডাংগীপাড়ার আজিম উদ্দিনের ছেলে আলতাফ মন্ডল (৬০), কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ গ্রামের অক্ষর মন্ডলের ছেলে সোহেল হোসেন(৩০), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের বাসিন্দা বর্তমানে খাজানগর চাষীক্লাবপাড়ার আব্দুল মান্নান ওরফে মনা বাগার ছেলে সালাউদ্দিন(৪০),মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মুকুল জোয়াদ্দারের ছেলে আরিফুল ইসলাম ওরফে খোকন ওরফে প্রতীক (২৮), একই উপজেলার সোনাপুর গ্রামের হামিদ মালিথার ছেলে তরিকুল ইসলাম(২৫)।

তিনি আরো বলেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ও সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ এসআই মনিরুল ইসলাম সহ সঙ্গীয় ফোস নিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। মামলার সাথে জড়িত মর্মে স্বেচ্ছাই স্বীকার করে। আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্নস্থানে ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে