নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২।

মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে বাড়াদী বাজারের কাছে মটরসাইকেল ও পল্লী বিদ্যুৎ অফিসের পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে রাব্বী আহম্মেদ নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আরো দুই কিশোর আহত হয়। নিহত রাব্বী সদর উপজেলার রাজনগর গ্রামের আজিবরের ছেলে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে এদুর্ঘটনা ঘটে। আহত দুই কিশোর মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত দুই কিশোর হলেন, নিহত রাব্বীর চাচাতো ভাই রানা ও আলী হোসেন। 

নিহতের পিতা আজিবর হোসেন জানান, রাব্বী ও তার দুই চাচাতো ভাই বিকালে নিজ বাড়ি থেকে মটরসাইকেল যোগে বাড়াদী বাজারে যাওয়ার পথে মশুরিভাজা নামক স্থানে পল্লী বিদ্যুৎ অফিসের সাবসেন্টার থেকে একটি পিকআপ ভ্যান বের হয়ে সড়কে উঠে পড়লে মটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়।

এসময় মটরসাইকেলে থাকা তিন কিশোর সড়কের উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হলে তাদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ইমারজেন্সি মেডিকেল অফিসার রাব্বী কে মৃত্যু ঘোষনা করেন। 

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত কিশোরের লাশ হাসপাতাল থেকে পুলিশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে