নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গাংনী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মেহেরপুরের গাংনী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র রমাদান উপলক্ষে দো'আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল), বিকেল ৬ টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দো'আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু'র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামামন খোকন।

গাংনী রিপোর্টার্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে আমাদের সূর্যোদয়ের সম্পাদক ও প্রকাশক আবুল কাসেম অনুরাগী, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আমাদের সূর্যোদয়ের ভারপ্রাপ্ত সম্পাদক আতিক স্বপন, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ লিংকন, সাধারণ সম্পাদক এম এন পাভেল, বিটিভি'র আলামীন হোসেন ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সূর্যোদয়ের প্রধান নির্বাহী সম্পাদক আল আমীন, ইত্তেফাকের আমিরুল ইসলাম অল্ডাম, বাংলা নিউজ ২৪ এর জুলফিকার আলী কানন, ৭১ টিভির মজনুর রহমান আকাশ, আরটিভির মাজেদুল হক মানিক, মোহনা টিভির ফারুক আহমেদ, বাংলা টিভির আক্তারুজ্জামান, মানবজমিনের সাহাজুল সাজু, সময়ের দিগন্তের শাহিনুজ্জামান, গ্লোবাল টিভির রাব্বী আহমেদ, পশ্চিমাঞ্চলের মাজিদ আল মামুন, দেশতথ্যের মাহাবুল ইসলাম, আমাদের সূর্যোদয়ের রুবেল আহমেদ, মতপ্রকাশের তারিফুল ইসলাম জীবন, ঢাকা মেইলের তোফায়েল হোসেন, আরশীনগরের সাহাদাত হোসেন, প্রতিদিন কুষ্টিয়ার কামাল মল্লিক, শিকলের সেলিম রেজা, মেহের আলী বাচ্চু, আকাশ ইসলামসহ রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শতাধিক রোজাদার ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

এর পূর্বে দেশের কবরস্থানসহ আনাচে-কানাচেতে শায়িত সকল মুসলিম নর-নারীদের আত্মার মাগফেরাত কামনা ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দো'আ ও মোনাজাত পরিচালনা করেন, গাংনী থানাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে