নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে ভোররাতে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গলাচিপা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২২/১/২০২৬ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হাসপাতালের স্টোর রুমে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লেও রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকল রোগীকে নিরাপদে রাখা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা স্টোর রুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল, ফলে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেছে। আগুনের সূত্রপাত ঠিক কোথা থেকে বা কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, এই ঘটনায় কোনো দুষ্কৃতিকারী বা নাশকতার হাত নেই। সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সঠিক কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ---
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে