নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভোটের লড়াইয়ে অনড় হাসান মামুন, বিএনপি সমর্থিত ভিপি নুরের জন্য বাড়ছে চ্যালেঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। বরং ভোটগ্রহণের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে হাসান মামুন বলেন, এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা ও চাপ উপেক্ষা করে নির্বাচন থেকে সরে আসার কোনো সুযোগ নেই। অন্যদিকে এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তবে তৃণমূলে জনপ্রিয় নেতা হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচনী সমীকরণ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে জোট প্রার্থীর সামনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপির মূলধারার বিপুলসংখ্যক নেতাকর্মী প্রকাশ্যেই হাসান মামুনের পক্ষে মাঠে নেমেছেন। যদিও নুরের পক্ষে কাজ না করার অভিযোগে দুই উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, তবুও সংশ্লিষ্ট নেতাকর্মীরা তাদের অবস্থান পরিবর্তনে অনড় রয়েছেন বলে জানা গেছে। এদিকে, গত বৃহস্পতিবার দশমিনায় দেওয়া এক বক্তব্যে নুরুল হক নুর বলেন, তিনি কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না। নিজের অবস্থান ব্যাখ্যা করে হাসান মামুন বলেন, আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি এবং করবোও না। জনগণের ভালোবাসা ও প্রত্যাশাই আমাকে ভোটের মাঠে থাকতে বাধ্য করেছে। ভোটগ্রহণ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ, মানুষ জুলুম ও অবিচারের রাজনীতি প্রত্যাখ্যান করে একটি নিরাপদ ও উন্নত দশমিনা–গলাচিপা গড়ার লক্ষ্যে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে