নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গলাচিপাতে মোবাইল অ্যাপ ‘সুরাহা’

নাগরিক আবেদন, অভিযোগ ও তথ্য নিষ্পত্তি, প্রসূতি সেবাসহ অন্যান্য নাগরিক সেবা নিয়ে উপজেলা পর্যায়ে  ই- গভর্নেন্স প্রতিষ্ঠায়  প্রথম মোবাইল অ্যাপ ‘সুরাহা’ প্রকাশ করা হয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। প্রশাসনের উদ্যোগে এই অ্যাপের মাধ্যমে সেবা পাবেন উপজেলার প্রসূতি মা ও নারীসহ সাধারণ মানুষ।  


আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অ্যাপের 'পরিচিতিমূলক সভা" আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। তিনি এই অ্যাপের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন।পরিচিতি সভায় অফিসার ইনচার্জ, অ্যাপের কর্মপরিধি সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকতা ও কর্মচারীসহ, শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ নাগরিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। 


জানানো হয় "সুরাহা" হচ্ছে উপজেলা ভিত্তিক একটি স্মার্ট অ্যাপ। ইংরেজি নাম "Smart Upazilla for Responsive, Accessible & Humane Administration" এর সংক্ষিপ্ত রূপ "SURAHA". জনগণের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়া, অফিস সমূহের মধ্যে আন্তঃযোগাযোগ ডিজিটালাইজড করণ, সকল সেবার ডিজিটাল নথি ও ডাটাবেস তৈরি করা যাতে পরিসংখ্যান ও পরিকল্পনা সহজে করা যায়, সময় ও অর্থ অপচয় রোধ এবং জন ভোগান্তি  কমানো কে লক্ষ্যে রেখে সকল সমস্যার সমাধান কল্পে এই অ্যাপ তৈরি হয়েছে। 

এই স্মার্ট অ্যাপ-এ  থাকছে উপজেলার সকল সেবা তথ্য, নির্বাহী অফিসারের সাথে সাক্ষাতের আবেদন, তাঁর শিডিউল তথ্য, অভিযোগ জানানো এবং অভিযোগের ট্রাঙ্কিং জানার সুবিধা।

ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা কর্মীর সহায়তায় একজন প্রসূতি সকল প্রকার প্রসূতি সেবা পাবেন এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপে প্রসূতির সকল তথ্য সংরক্ষণ, প্রসূতির অবস্থা এবং প্রসবকালীন সেবা, নবজাতকের জন্ম এবং টিকা তথ্য থেকে স্বয়ংক্রিয়ভাবে জন্ম নিবন্ধন তৈরি করতে তথ্য পৌঁছে যাবে সংশ্লিষ্ট ইউনিয়ন সচিবগণের কাছে। এই অ্যাপ ব্যবহার করে প্রসূতি, নবজাতকের নানা তথ্য বিশ্লেষণ করে জন্মহার, মাতৃ-মৃত্যুহার, শিশু-মৃত্যুহার ইত্যাদি তথ্য-উপাত্ত সহজেই বের করা যাবে। 


বর্তমানে "সুরাহা" অ্যাপের বেটা সংস্করণ পাওয়া যাচ্ছে suraha.galachipa.com এ। খুব শীঘ্রই গুগল প্লে স্টোরে এই অ্যাপ পাওয়া যাবে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে