নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গলাচিপা উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন।

গলাচিপা উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকালে পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এ ভবনের উদ্বোধন করেন। নবনির্মিত এ ভবন উদ্বোধনের ফলে এখন থেকে সব দপ্তরের সেবা পাওয়া যাবে এক ভবনে।

সোমবার সকাল ১১ টায় নবনির্মিত ভবনের আঙ্গিনায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি এস এম শাহজাদা। পরে আমন্ত্রিত অতিথিদের সামনে উদ্বোধনী নৃত্য পরিবেশেনা করে চাঁদের হাট ক্ষুদে নৃত্য শিল্পীরা।


উদ্বোধনকালে এমপি এস এম শাহজাদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার দেওয়া উন্নয়ন প্রকল্পে গলাচিপা উপজেলা পরিষদ সেজেছে নবরূপে। এই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে হলে বিএনপি জামায়াতে সব নৈরাজ্য রুখে দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়ী করতে হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলীর সঞ্চালনায়  মুখ্য সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো। এ ছাড়া উপস্থিত ছিলেন সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।  


জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গলাচিপার বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ ৫তলা বিশিষ্ট সম্প্রসারিত প্রশাসনিক এ ভবনের নির্মান কাজ সম্পন্ন করে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে