নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালী গলাচিপায় সিনিয়রকে তুই বলায় জুনিয়রকে ছুরিকাঘাতে জখম করেছে সিনিয়ররা

 পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে জখম করেছে সিনিয়ররা। গত বুধবার (১৪ জুন) কলেজের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। এ সময় গলাচিপা সরকারি কলেজের বিএম শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ফেরদৌস চৌকিদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 


এ ঘটনায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। দিনেদুপুরে কলেজ ক্যাম্পাসে পরীক্ষা শেষে বহিরাগতের আক্রমণে ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনায় কলেজে নিরাপত্তা হীনতা রয়েছে বলে জানান শিক্ষার্থীরা।


পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গলাচিপা সরকারি কলেজের বিএম শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ফেরদৌস চৌকিদার গত বুধবার বিকেলে কলেজের পরীক্ষায় অংশ নিতে আসার পথে কিছু সিনিয়র বহিরাগতদের সাথে ‘তুই’ সম্বোধন করা নিয়ে হাতাহাতি ও বাকবিতন্ডা হয়। পরে ফেরফৌস কলেজের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ক্যাম্পাসের বাইরে আগে থেকে ওৎ পেতে থাকা বহিরাগত কালু, মাহিন, ইমন, আসিফ,তামিম ও রাফিসহ ৬-৮ জন অতর্কিত তার উপর হামলা চালায়। এসময় তাদের মধ্যে একজন ফেরদৌসকে ছুরি দিয়ে পেটে পোজ দিয়ে মারাত্মক জখম করে। পরে কলেজ শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 


এ নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। এসময় তিনি বহিরাগতের নিয়ন্ত্রণে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 


আহত ফেরদৌস জানায়, তুই বলা সম্বোধন নিয়ে হাতাহাতি ও বাকবিতন্ডার জেরেই পরীক্ষা শেষে কলেজ ক্যাম্পাসে তার উপর হামলা চালায় বহিরাগতরা।


গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠিয়ে ওই শিক্ষার্থীকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ধরনের ঘটনা মারাত্মক যে কোন সময় বড় ধরনের ঘটনা ও প্রাণহানির আশংকা থেকেই যায়। 


তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাস সিসি টিভি ক্যামেরার আওতাভুক্ত কিন্তু সীমানা প্রাচীর না থাকায় বিভিন্ন সময় বহিরাগতদের আনাগোনায় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হয়। যার কারণে শিক্ষার্থী ও শিক্ষকরাও সবসময় আতংকে থাকে। এ বিষয়ে তিনি কলেজের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। 


এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে