নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈদগাঁওতে প্রবীণ জনপ্রিয় শিক্ষকের জানাজায় মুসল্লিদের ঢল





কক্সবাজার। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবুল বশর হোছাইনির জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়েছে। আজ জুমাবার সকাল সাড়ে নয়টায় দক্ষিণ মাইজ পাড়া জামে মসজিদের সম্মুখে ধানের বিলে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ মাওলানা আতিকুল্লাহ। জানাজার পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে শেষ মিনতি জানান মরহুমের কনিষ্ঠ পুত্র প্রকৌশলী মোঃ আনচারুল করিম। জানাযায় সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন-কেজি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হক চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক মাস্টার ছৈয়দুল আলম হেলালী, 

বিশিষ্ট ওয়ায়েজীন মাওলানা আব্দুর রহমান আজাদ, অধ্যাপক নাজিম উদ্দিন, অধ্যাপক রেজাউল করিম আরমান, শিক্ষক মোঃ আবু তাহের, শিক্ষক সৈয়দ আলম, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল, কামরুল হাসান বাবু, প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, অনলাইন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, বাপা নেতা এম, শফিউল আলম আজাদ, মরহুমের সাবেক ও বর্তমান সহকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাক্তন ছাত্র, আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশী, দূর দূরান্তের মুসল্লী সহ তার ভক্ত, অনুরক্ত ও শুভাকাঙ্খী মিলে পাঁচ সহস্রাধিক মুসল্লী অংশ নেন। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে তিনি ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--- রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি দীর্ঘদিন নানা বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মুর্তজা বেগম, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও অনুরক্ত রেখে যান।

 দীর্ঘদিন আরব আমিরাতের ডেরা দুবাইতে প্রবাসরত মরহুমের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আজিজুল করিম টেলিফোনে এ প্রতিবেদককে জানান, একনাগাড়ে দীর্ঘ ৪৬ বছর সহকারি মৌলভী পদে সফলতার সাথে চাকুরী শেষে ১৯৯৭ সালে তিনি মাদ্রাসা থেকে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘ বছর এলাকার মসজিদের খতিব ও পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিদগ্ধ ও খ্যাতনামা আলেম ছিলেন। উর্দু এবং ফার্সি ভাষায় তার যথেষ্ট দখল ছিল। প্রায় সময় তিনি মসজিদ, মাদ্রাসা ও মক্তব নিয়ে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

গুণী, জনপ্রিয় ও নিবেদিত প্রাণ এ শিক্ষকের ইন্তেকালে ঈদগাঁও প্রেস ক্লাব, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব, বাপা, সুজন, জাতীয় সাংবাদিক সংস্থা, সালমা সিহার প্রাক্তন ছাত্র পরিষদ সহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Tag
আরও খবর

ঈদগাঁওতে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

৭০৩ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে