নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ

'এসো মিলি বাঙালির প্রাণের উৎসবে' স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে নতুন বাংলা বছরকে বরণ করেছে ডোমারবাসী। বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বাঙালিয়ানায় মেতে ওঠে সবাই। বাংলা নতুন বছরের পহেলা বৈশাখের প্রভাতে তথা সোমবার (১৪ই এপ্রিল) সকাল ১০টায় ডোমার উপজেলা প্রশাসন, পৌরসভা ও নাট্য সমিতির যৌথ আয়োজনে পৌর এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি প্রতিষ্ঠান সহ সর্বসাধারণের অংশগ্রহণে শহরের শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে লোকজ মেলার উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। পরে সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা, প্রাথমিক শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও মাধ্যমিক শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার নাট্য সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। দিনভর মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া বিভিন্ন সাজসজ্জায় আনন্দ শোভাযাত্রায়ও অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই দিন, সন্ধ্যা ৭টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় লোক সাংস্কৃতিক উৎসব। সেখানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোঃ নাজমুল আলম বিপিএএ। এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন প্রমুখ। সাংস্কৃতিক উৎসবে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের নৃত্য, সঙ্গীত, অভিনয় পরিবেশন করে।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে