নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে সড়কের শৃঙ্খলা ফেরানোর দাবিতে মানববন্ধন

শহর দিয়ে ট্রাক চলাচল বন্ধ, যত্রতত্র গাড়ি পার্কিং প্রতিরোধ, বাস কাউন্টারগুলো হাইওয়েতে স্থানান্তর, স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা শহরের রেলগেট মোড়ে ‘হৃদয়ে ডোমার’-এর সহযোগিতায় ও নবজাগরণ ডোমারের আয়োজনে নিরাপদ সড়ক ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সোহেল রানা। এসময় আরও বক্তব্য রাখেন- ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ, শ্রমিক নেতা জাকিরুল ইসলাম বাবলু, সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম আরেফী প্রমুখ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রশাসনের কাছে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে ১২ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— (১) প্রত্যেকটি স্কুল-কলেজগুলোর সামনের সড়কে জেব্রা ক্রসিং ও ট্রাফিক সংকেত স্থাপন, (২) শহর দিয়ে ১০ চাকা সহ অতিভারী ট্রাক চলাচল বন্ধ করতে হবে। রাত ১১টা থেকে সকাল ৬টা অব্ধি ট্রাক চলাচল করতে পারবে, (৩) অটো, সিএনজি, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন যত্রতত্র রাখা যাবে না। এসব যানবাহন পার্কিংয়ের জন্য আলাদা জায়গা করতে হবে, (৪) শ্রমিক কল্যাণের নামে চাঁদা তুলে অর্থ আত্মসাৎ করা ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে, (৫) শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে আশেপাশের বাস কাউন্টারগুলো সরিয়ে অন্যত্র স্থানান্তর করতে হবে, (৬) শহরের ফুটপাত দখলমুক্ত করে সড়কের দুইপাশে গাছ রোপণ করতে হবে, (৭) সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে জনবহুল স্থানে ডাস্টবিন বসাতে হবে, (৮) শালকি নদীর উপরে অবস্থিত ঝুঁকিপূর্ণ সেতুগুলো নতুনভাবে নির্মাণ করতে হবে, (৯) প্রত্যেক সড়কে ট্রাফিক সংকেত স্থাপন করতে হবে, (১০) সড়ক সংস্কারের নামে অর্থ আত্মসাৎকারীদের বিচারের আওতায় আনতে হবে, (১১) সড়ক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, (১২) সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের জনবল বৃদ্ধি করতে হবে। মানববন্ধনটিতে সাধারণ জনতা, ছাত্র, শ্রমিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে