নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার বিএডিসিতে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

নীলফামারীর ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে বীজ আলু উৎপাদনে এবার বাম্পার ফলনের সম্ভাবনা প্রতিফলিত হচ্ছে। আড়াই হাজার মেট্রিকটন উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। উপজেলার সোনারায় ইউনিয়নে অবস্থিত বিএডিসি খামারে সরেজমিনে গিয়ে দেখা যায়, চলতি মৌসুমে ৪০৫.৬৬ একর জমিতে বিভিন্ন জাতের বীজ আলু উৎপাদন করার কাজ চলছে। বর্তমানে বীজ আলুর আন্তঃপরিচর্যা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জানা যায়, বিএডিসি কর্তৃক ইতোপূর্বে ১৬টি নতুন জাতের বীজ আলু নিবন্ধন করা হয়। এছাড়া ৭-কিশোরগঞ্জ ও রেজা নামের আরও ২টি জাত নিবন্ধনের জন্য প্রস্তাবিত রয়েছে। নিবন্ধিত জাতগুলো হলো- সানশাইন, প্রাডা, সান্ত্বনা, ইনোভেটর, এডিসন, কুম্বিকা, কুইন অ্যানি, ল্যাবেলা, কেএসি-৮১, অ্যাললেন্ডার, ডেলিয়ারেট, রাশিদা, জিনারড, এসএইচসি-১০১০, ব্রিয়ানা ও লুগানো। আরও জানা যায়, বর্তমানে এখানে উচ্চ ফলনশীল মনটানা, ক্যাপ্টিভা, জেলি, ভিন্ডিকা, লরা, ইউনিকা, আর্লি ভ্যালি ও রোজালিন জাতের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এছাড়া প্রায় এক একর জমিতে বীজ আলুর নতুন জাতগুলোর অভিযোজন ক্ষমতা, গবেষণার মাত্রা সম্প্রসারণ ও জার্মপ্লাজম সংরক্ষের লক্ষ্যে ৯০টি জাতের সমন্বয়ে একটি জীবন্ত জাদুঘর স্থাপন করা হয়েছে। জাতীয় গুরুত্ববহনকারী ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে বীজ উৎপাদনে ৬০০.৭৪ একর জমি রয়েছে। এর আওতাধীন ৭টি টিস্যু কালচার ল্যাবরেটরিতে চলতি বছর ৩২টি জাতের প্রায় ২০ লাখ ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদন হয়। খামারের দুটি হিমাগার সহ অন্যান্য হিমাগারে সংরক্ষণ করে প্রতিবছর ৫০ হাজার মেট্রিকটন বীজ আলু চাষী পর্যায়ে বিপণন করা হয়। এবিষয়ে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা বলেন, ‘খামারের প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় এনে ফসল চাষাবাদ করা হচ্ছে। এ-কারণে খামারটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ বিশ্বায়নের যুগে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কৃষির ব্যবহারে খামারটির কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে