নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় নীলফামারী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর) জেলা শহরের হোটেল বনফুল হলরুমে মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর আয়োজনে অনুষ্ঠিত ত্রৈমাসিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন—জেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য মঞ্জুরানী রায়।

যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী মোঃ ইয়াছিন আলীর সঞ্চালনায় সংলাপে জেলার বিভিন্ন উপজেলার নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডিএনসির সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, যুবসমাজকে মাদক সেবনের কুফল সম্পর্কে জানাতে হবে এবং নিজ পরিবারের লোকজনের খবর রাখতে হবে কোথায় কার সাথে চলাফেরা করে। এসময় মাদক নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কথা উল্লেখ করে তাঁর দপ্তরের সেবা সমুহ তুলে ধরেন।

তিনি চলমান বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়ে বলেন, জেলার প্রত্যন্ত এলাকয় মাদকের প্রসার ঘটছে এবং অভিনব কায়দায় পাচার করা হচ্ছে। মাদক কে না বলি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত প্রশ্ন পর্বের উত্তরে তার দপ্তরের সহযোগিতার কথা জানান।

প্রসঙ্গত, সংলাপটির সার্বিক সহযোগিতা করেন—এমকেপি যুক্ত প্রকল্পের প্রতিনিধি আতাউর রহমান লিটন, নিহার রঞ্জন, গৌরব, রানী বেগম, গীতা সেন, অনিতা রায়।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে