নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে পাঁচদিন ব্যাপী ভায়া ক্যাম্প কার্যক্রমের সমাপণী

ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে পাঁচদিন ব্যাপী ভায়া ক্যাম্প কার্যক্রম শেষ হয়েছে।

শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) সরকারি ছুটির দিনেও ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নে পাঁচদিন ব্যাপী ভায়া ক্যাম্পের শেষ দিনে উপজেলার মাহিগঞ্জ, নয়ানী বাগডোকরা, বেতগাড়া ও নাউয়ার হাট কমিউনিটি ক্লিনিকে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে নীলফামারী জেলার ভায়া টেস্ট কার্যক্রমের জেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন—বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রাজিব খান। এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী।

স্বাস্থ্য বিভাগীয় প্রতিনিধি সুত্রে জানা যায়, শুক্রবার বেতগাড়া কমিউনিটি ক্লিনিকে ১৫৭টি ভায়া পরীক্ষায় ৪ জন জরায়ুমুখ ক্যান্সার রোগী শনাক্ত, নিমোজখানা নয়ানী বাগডোকরা কমিউনিটি ক্লিনিকে ১৩৩টি ভায়া পরীক্ষায় শনাক্ত হয়নি কেউ, নাউয়ার হাট কমিউনিটি ক্লিনিকে ১১০টি ভায়া পরীক্ষায় একজন শনাক্ত এবং মাহিগঞ্জ কমিউনিটি ক্লিনিকে ১০২টি ভায়া পরীক্ষায় ইউটেরাইন প্রোলাপস রোগে শনাক্ত হয়েছে ০৯ জন নারী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত ১১-১৫ সেপ্টেম্বর পাঁচদিন ব্যাপী উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকে বিবাহিত নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই পাঁচদিনে মোট এক হাজার ৭৮৮টি ভায়া পরীক্ষা করা হয়। এতে জরায়ুমুখ ক্যান্সারে মোট ১৪ জন ও স্তন ক্যান্সারে দুইজন শনাক্ত হন। এছাড়া ইউটেরাইন প্রোলাপস রোগে ৯ জন নারী শনাক্ত হয়েছেন। তাদের প্রত্যেককেই অপারেশন করতে হবে।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে