নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডোমারে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, অগ্রগতি ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে যৌথ সভা করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

শুক্রবার (২৫শে আগস্ট) বিকাল ৫টায় ডোমার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।

ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন প্রমূখ সহ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকবৃন্দ, প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১লা সেপ্টেম্বর সকাল ৭টায় দলীয় পতাকা উত্তোলন, বিকাল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিকাল ৪টায় আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে