ঐ-যে ঐ শিমুল ডালে
আপন মনে বেখেয়ালে,
ডাকবে দেখো কোকিল;
রাত পেরিয়ে মিষ্টি ভোর,
নেই তার কোনো তোড়জোড়
বসন্তের রোদ ঝিলমিল।
কুহুকুহু প্রেমের কথা
দেয়-যে কোকিল মনে ব্যথা
কেমন করে ডাকে!
এমন করে ডাকলে কি আর
ঘরে মনটা থাকে!
কোকিল তুমি বড়ই পাজি
কেন মন-টা বোঝ না,
আপন মনে ডেকেই চল
একটুও যে থামো না।
আফরিনা সুলতানা ঈশিতা
শিক্ষার্থী, সরকারি দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ।
আগলা, নবাবগঞ্জ, ঢাকা।
১৮ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
১১০ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১১০ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪৫ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭৩ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭৯ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৮৩ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে
১৯৮ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে