নতুন বছরে আল্লাহর কাছে
চলুন প্রার্থণা করি,
হালাল-হারাম বেছে যেন
রঙিন জীবন গড়ি।
নতুন বছরে নতুন আশা
নতুন স্বপ্ন বুকে,
আধাঁর কেটে বিধাতা যেন
মোদের রাখেন সুখে।
ধনী-গরীব ভেদাভেদ ভুলে
সোনার দেশ গড়বো,
মহান আল্লাহর দেখানো পথে
শান্তিতে পথ চলবো।
হিংসা-বিদ্বেষ ভুলে সবাই
মিলবো প্রাণে প্রাণে,
নতুন বছর শুরু হোক
সম্প্রীতিরই গানে।
শারমিন নাহার ঝর্ণা
পাংশা, রাজবাড়ী।
১৮ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
১১০ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১১০ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪৫ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭৩ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭৯ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৮৩ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে
১৯৮ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে