১৫ই আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক ও সকল শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ।
এসময় উপস্থিত বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, নেতৃত্ব ও দেশের প্রতি বিষয়টি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জনাব রিয়াজুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
১৮ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
১১০ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
১১০ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে
১৪৫ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭৩ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৭৯ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৮৩ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
১৯৮ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে