জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১

গ্রীন অরণ্য পার্কের ৩ কর্মচারীকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহের ভালুকায় ব্যক্তি মালিকানাধীন গ্রীন অরণ্য পার্ক নামের একটি বিনোদন কেন্দ্রে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছিলো একটি পরিবার। হামলা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। পরে এ ঘটনায় ভূক্তভোগী শাহজাহান মিয়া বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা (১২) দায়ের করেছে।

বুধবার সকালে হবিরবাড়ি এলাকা থেকে ওই হামলার সাথে জড়িত গ্রীন অরণ্য পার্কের তিন কর্মচারীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মো. হাসান চৌধুরী, মো. আতিয়ার রহমান ও মো. আবু নাঈম। তারা সবাই গ্রীন অরণ্য পার্কের ম্যানেজার ও কর্মচারী।

মামলা সূত্রে জানা যায়, গাজিপুরের শ্রীপুরের শাহজাহান মিয়া তার স্ত্রী ফাতেমা আক্তার নিশি, কন্যা আফরা, বোন জহুরা খাতুন, হাফিজা ও তাসনিমকে নিয়ে ভালুকা উপজেলার গ্রীন অরণ্য পার্কে ঘুরতে যান। সেখানে গিয়ে তারা টিকেট কেটে পার্কের সুন্দর্য উপভোগ করতে থাকেন। পরে সুয়িং রাইডে উঠার জন্য ৫টি টিকেট সংগ্রহ করে উঠতে না পারার জন্য প্রতিবাদ করায় সেখানে রাইডের দায়িত্বে থাকা ব্যক্তি শাহজাহান মিয়া নামের ওই দর্শনার্থীকে থাপ্পর মারে। পরে পরিবার নিয়ে পার্ক থেকে বের হওয়ার পথে পার্ক কর্তৃপক্ষের নির্দেশে তাদের গাড়ির উপর হামলা করে। এসময় হামলাকারীরা গাড়ির গ্লাস ও দরজা ভাঙার চেষ্টা করেন। এসময় গাড়িতে থাকা শিশু ও নারীরা চিৎকার শুরু করলে আশাপাশের লোকজন এসে তাদের রক্ষা করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, আলোচিত এ মামলা দতন্তকারী কর্মকর্তা এস আই আমিনুল ইসলাম ঘটনার তদন্ত করে হামলার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে