নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদরাসায় ২৪ জন হাফেজকে পাগড়ি সংবর্ধনা


ফেনীর দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা এবং মিফতাহুল জান্নাত মাদ্রাসায় (মহিলা হিফয শাখা) ২০২৩ শিক্ষাবর্ষের ২২ জন ছাত্র ও ২ জন ছাত্রী হিফজুল কুরআন সম্পন্নকারীদের পাগড়ি ও অ্যাওয়ার্ড প্রদান এবং মাদরাসার ১৫৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে।


বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে মাদরাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার সিনিয়র সাংস্কৃতিক শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল জাবের।


সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক, মিফতাহুল জান্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইমাম উদ্দিন মিয়াজী।


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি ফারুক আহমেদ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম।



উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, ফেনী জেলা হাফেজ পরিষদের সভাপতি জাকির হোসেন তালুকদার, ইংরেজি শিক্ষক লিয়াকত হোসেন।



প্রধান আলোচক বলেন সকল প্রাইমারি স্কুলের সিলেবাসে শিক্ষা কারিকুলামে ইসলামের নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। সন্তান হাফেজ হয়েছে কিন্তু সে যদি কুরআন ভুলে যায় তাহলে কবীরা গুনাহ হবে মাতা পিতারও। সেজন্য তার পিছনে আরো দশ বছর সময় দিয়ে তাকে বড় আলেম বানাতে হবে তাহলে দেশ ও জাতির জন্য সে নিজেকে তৈরি করতে পারবে। প্রযুক্তির অপব্যবহার থেকে সন্তানকে দূরে রাখান আহবান জানান তিনি।



প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের অনুষ্ঠানে অনেক অভিভাবক এসেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের সন্তানকে শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, হুজুর বানানোর লক্ষ্যে নয় মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করবেন। তাহলে শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। সপ্তাহে একদিন করে নীতি নৈতিকতা শিক্ষা, সমাজে কিভাবে চলতে হবে এসব শিক্ষা প্রদান করার আহবান জানান তিনি।



এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক,কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


অনুষ্ঠানে কুরআন তেলওয়াত, আরবী-ইংরেজী কথোপকথন, ইসলামী সংগীতসহ সাংস্কৃতিক পরিবেশনা করে অত্র মাদরাসার নিজস্ব সাংস্কৃতিক বিভাগ আল-ইমাম শিল্পী গোষ্ঠী।


অনুষ্ঠানে ১৫৮ জন কৃতি শিক্ষার্থীদের(সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা) বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


উল্লেখ্য, দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানাটি দীর্ঘ প্রায় ৫৩ বছর কুরআন শিক্ষা দিয়ে আসছে। বর্তমানে মাদরাসার চার হাজার স্কয়ার ফিটের একটি বহুতল ভবন নির্মাণ কাজ চলছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে গোরাবা তহবিল থেকে প্রায় ৬০০ জন এতিম ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের সম্পূন্যরুপে বিনা খরচে  পড়ালেখা, প্রাথমিক চিকিৎসা, জামাকাপড়, এদের মধ্যে অনেকের থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইমাম উদ্দিন মিয়াজী ব্যয়বহুল বহুতল ভবন নির্মাণ ও প্রতিষ্ঠান পরিচালনায় সকলের দান, যাকাত, ফিতরা, কুরবানির চামড়া, সাদাকা দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

Tag
আরও খবর
দাগনভূঞায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

৮৮৬ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে






সেবারহাটে গরুর গোশতের দামে হাড় বিক্রয়

৯০১ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে