নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মৃত প্রবাসীর পরিবারকে ও অসুস্থ ব্যক্তিকে ১লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিল ‘দাগনভূঞা প্রবাসী ফোরাম'



আর্তমানবতার সেবায়, অসহায় মানুষের কল্যাণে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত 'দাগনভূঞা প্রবাসী ফোরাম' এর উদ্যোগে মৃত মোহাম্মদ সোহেলের অসহায় পরিবারকে নগদ ৮০ হাজার টাকা ও অসুস্থ মোহাম্মদ জাহাঙ্গীরের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

মৃত প্রবাসী মোহাম্মদ সোহেল উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের মুরাদ মিয়া বাড়ি ওরফে দৌলতখানের বাড়ির মৃত মাহবুব উল্যাহর ছেলে। তিনি গত ২৪ আগষ্ট ইউনাইটেড আরব আমিরাতে মৃত্যুবরণ করেন। তার তিন মেয়ে ও স্ত্রী রয়েছে। অসুস্থ মোহাম্মদ জাহাঙ্গীর উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের মধ্যম কেরোনিয়া এলাকার ফজল হকের ছেলে। তিনি দীর্ঘদিন জটিল রোগে ভুগছেন।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) বাদ আসর উপজেলার সদর ইউনিয়নের জগতপুর (৯নং ওয়ার্ড) এলাকায় অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে দাগনভূঞা প্রবাসী ফোরামের স্থানীয় কমিটির সভাপতি আবু তৈয়ব পেয়ারের সভাপতিত্বে ও স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিহির মাহবুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকের হোসেন, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক  মোঃ আবু সাঈদ পিপল, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ মানিক, ফোরামের স্থানীয় প্রতিনিধি শিমুল পাটোয়ারী ও ফোরামের স্থানীয় সাংবাদিক প্রতিনিধি পাভেল রহমান প্রমুখ। এছাড়াও সাংবাদিক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে দাগনভূঞা উপজেলার গরীব,অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে দাগনভূঞা প্রবাসী ফোরাম। ফোরামের সংশ্লিষ্ট সকল প্রবাসীরা প্রশংসার দাবিদার। 

স্বামী হারা স্ত্রী লিপি ও অসুস্থ জাহাঙ্গীর 

এ আর্থিক সহায়তা পেয়ে দাগনভূঞা প্রবাসী ফোরামের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, এ নিয়ে দাগনভূঞা প্রবাসী ফোরাম এর ১১১টি আবেদনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর
দাগনভূঞায় বোরো ধানের নমুনা শস্য কর্তন

৮৮৬ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে






সেবারহাটে গরুর গোশতের দামে হাড় বিক্রয়

৯০১ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে