নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অসহায় মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াল ‘দাগনভূঞা প্রবাসী ফোরাম'



আর্তমানবতার সেবায়, অসহায় মানুষের কল্যাণে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত 'দাগনভূঞা প্রবাসী ফোরাম' এর উদ্যোগে পৌর এলাকার উত্তর শ্রীধরপুর গ্রামের মৃত ইয়াকুব নবী লিটনের অসহায় মেয়ে আকলিমা আক্তারের বিয়ের জন্য নগদ ৪৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। 


এ উপলক্ষে সোমবার (২৩ অক্টোবর) বাদ আসর উপজেলার পৌর এলাকার (১নং ওয়ার্ড) উত্তর শ্রীধরপুর গ্রামের বায়তুল সবর জামে মসজিদ প্রাঙ্গণে অসহায় ওই পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


অনুষ্ঠানে দাগনভূঞা প্রবাসী ফোরামের স্থানীয় কমিটির সভাপতি আবু তৈয়ব পেয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ জাকের হোসেন, ফোরামের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ মিয়া, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক মোঃ আবু সাঈদ পিপল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাফর বাঙালী, সহ-সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ মানিক ও ফোরামের স্থানীয় প্রতিনিধি শিমুল পাটোয়ারী।এছাড়াও সাংবাদিক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 


এসময় বক্তারা বলেন, প্রবাসীদের

কষ্টার্জিত অর্থ দিয়ে দাগনভূঞা উপজেলার গরীব,অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে দাগনভূঞা প্রবাসী ফোরাম। ফোরামের সংশ্লিষ্ট সকল প্রবাসীরা প্রশংসার দাবিদার। 


পিতা হারা মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা পেয়ে দাগনভূঞা প্রবাসী ফোরামের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আকলিমার মা। 


উল্লেখ্য, এ নিয়ে দাগনভূঞা প্রবাসী ফোরাম এর ১১০টি আবেদনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর





সেবারহাটে গরুর গোশতের দামে হাড় বিক্রয়

৯০১ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে