নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ত্রিদেশীয় নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি টুর্ণামেন্ট শুরু হচ্ছে কক্সবাজারে

কক্সবাজারে পর্দা উঠতে যাচ্ছে এশিয়ার তিন দেশ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা দলের নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি টুর্ণামেন্ট। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।


এতে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল অংশগ্রহণ করবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন হয়েছে। এসময় মিট দ্যা প্রেসে তিন দলের অধিনায়ক তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।



অনুভূতি জানাতে গিয়ে পাকিস্তান দলের অধিনায়ক বাংলাদেশের আথিতেয়তার প্রশংসা করেন।


স্বাগতিক হওয়ায় মাঠের কন্ডিশন ঘিরে নিজেদের গুছানো কৌশল রয়েছে বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক।


সামনের বিশ্বকাপ ফোকাসে রেখে শ্রীলঙ্কান অধিনায়ক মনে করেন এ টুর্ণামেন্ট তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।



ডাবল-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টে লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।


আগামীকাল বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিতব্য উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল।


তিন দেশের টিম ম্যানেজাররাও অনেকটা একই সুরে জানান, সামনে তাদের বিশ্বকাপ রয়েছে। তাই বিশ্বকাপ টুর্ণামেন্টের আগে কক্সবাজারের এ আয়োজন অনেক গুরুত্বপূর্ণ।



২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ত্রিদেশীয় টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। সবমিলিয়ে ৭ টি ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


বাংলাদেশ নারী দলের হয়ে খেলবেন যারা:


সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা, আফিয়া অসীমা, উন্নতি আক্তার, আরভিন তানি, মোসাম্মৎ ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন, হাবিবা ইসলাম, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার ও আনিসা আক্তার।



সিরিজের সূচি:


২৪ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল।

২৫ জানুয়ারি পাকিস্তান নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল।

২৭ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান নারী অনুর্ধ্ব- ১৯ দল।

২৮ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল।

৩০ জানুয়ারি পাকিস্তান নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল।

৩১ জানুয়ারি বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান নারী অনুর্ধ্ব- ১৯ দল।

Tag
আরও খবর