নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

মংডুতে এক লিটার সয়াবিন ১৪৫০ টাকা, পাচার বেড়েছে বাংলাদেশ থেকে

 কক্সবাজারের সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারে জ্বালানি ও ভোজ্য তেলসহ বিভিন্ন খাদ্যপণ্য পাচার আশঙ্কাজনক হারে বেড়েছে। গত এক মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পাচারকালে ২৮ জনকে আটক করেছে। র‌্যাব-১৫ এসব তথ্য জানিয়েছে। পরিস্থিতি সামলাতে কক্সবাজার জেলা প্রশাসন বিশেষ সভা করেছে।


বুধবার (১৭ জানুয়ারি) দুপরে জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জ্বালানি ও ভোজ্য তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে সাপ্তাহিক তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিতে বলা হয়েছে। তা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি বৃদ্ধিসহ নানা সিদ্ধান্ত হয়েছে।


জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে সভায় পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড, জেলার ৩৫টি পাম্প, বার্জমালিকরা উপস্থিত ছিলেন। সভার পরপরই বিকাল ৪টায় টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ২৫টি ড্রামে মোট ১ হাজার ৪১৫ লিটার অকটেন, ৪০ কেজি পেঁয়াজ, ৩১ কেজি রসুন, ৩৬ কেজি আদাসহ পাচারচক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫।


র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশে হস্তান্ত করা হয়। র‌্যাব চোরাচালান ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’


নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি মিয়ানমারে জ্বালানি, ভোজ্য তেল ও খাদ্যপণ্য পাচারের বিষয়টি নজরে আসে। তখন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন তৎপর হয়ে ওঠেন।‘


আইনশৃঙ্খলা বাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত তীব্র হয়ে উঠেছে, যার কারণে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এমনকি পশ্চিম আরাকানের (রাখাইন রাজ্য) বন্দর শহর মংডুর সঙ্গে জেলা ও বিভাগীয় শহর আকিয়াব এবং রাজধানী ইয়াঙ্গুনের যোগাযোগ সড়কও বিচ্ছিন্ন রয়েছে। এসব কারণে পণ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছে। পশ্চিম আরাকানসহ আকিয়াব, ভুচিদং, রাশিদং ও মংডু এলাকায় নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। এ সুযোগে কক্সবাজারের সংঘবদ্ধ সিন্ডিকেট মিয়ানমারে পাচারে তৎপরতা বাড়িয়ে দিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের মংডু শহরে ৫০ কেজির এক বস্তা চালের দাম বাংলাদেশি মুদ্রায় এখন প্রায় ৯ হাজার টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম প্রায় ১৮০ টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১ হাজার ৪৫০ টাকা, প্রতি লিটার অকটেনের দাম ১ হাজার ৬০০ টাকা, প্রতি লিটার ডিজেলের দাম ১ হাজার ৪০০ টাকা। অথচ বাংলাদেশে প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা ও ডিজেল ১১১ টাকা করে বিক্রি হচ্ছে। আর সয়াবিন প্রতি লিটার ১৮০ টাকা। এজন্য বাংলাদেশ থেকে জ্বালানি ও ভোজ্য তেল কিনে মিয়ানমারে বেচতে মরিয়া হয়ে উঠেছে পাচারকারীরা।


কক্সবাজারের কমপক্ষে ২২টি পয়েন্ট ব্যবহার করে নৌকা ও ট্রলারে পাচার হচ্ছে এসব তেল ও পণ্য। কক্সবাজার শহরের নাজিরারটেক, নুনিয়ারছড়া, মাঝের ঘাট, খুরুশকুল, চৌফদণ্ডী, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, সোনাপাড়া, টেকনাফের শাপলাপুর, লম্বরী, মহেশখালীয়াপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপ, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার সমুদ্র উপকূল ব্যবহার করে তা পাচার করে যাচ্ছে সিন্ডিকেট সদস্যরা। যাদের একটি তালিকাও ইতোমধ্যে তৈরি করেছে প্রশাসন। তালিকায় জ্বালানি ও ভোজ্য তেলের ডিলার প্রতিষ্ঠানের মালিক, জনপ্রতিনিধি ও জেলেদের নাম এসেছে।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, ‘পাচার ঠেকাতে সভা হয়েছে। বুধবার দুপরে জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড, জেলার ৩৫টি পাম্প, ৩০টি প্যাক পয়েন্ট, বার্জমালিকদের ডাকা হয়।’


তিনি বলেন, ‘সভায় জ্বালানি ও ভোজ্য তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে সাপ্তাহিক তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিতে বলা হয়েছে। কে ক্রয় করছে, কী পরিমাণ ক্রয় করছে, কত দিন পর ক্রয় করছে, তালিকায় তা উল্লেখ থাকবে। তালিকাটি উপজেলা প্রশাসন জেলা প্রশাসন বরাবর পাঠাবে। তালিকায় কোনো প্রকার অসঙ্গতি থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট উপকূল পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি বৃদ্ধিসহ নানা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Tag
আরও খবর