নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

৩ দিন পর কক্সবাজার শহর থেকে রোহিঙ্গা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

 কক্সবাজার শহরের মাঝেরঘাট এলাকা থেকে মোঃ শহীদ (১৮) নামে এক রোহিঙ্গা যুবকের অর্ধগলিতে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১৭ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজন অর্ধগলিত লাশ দেখে কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। প্রথমে মরদেহটি অজ্ঞাত ছিলো। পরে তার পরিচয় পাওয়া যায়।



নিহত শহীদ কুতুপালং ক্যাম্প এর বাসিন্দা। সে কক্সবাজার শহরের পেশকার পাড়া নুরুল আবছার বহদ্দারের মালিকানাধীন ফিশিং ট্রলারে মাছ ধরতে সাগরে যেত বলে জানা গেছে।


নিহত শহীদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, সে এর আগেও দুইবার সাগরে মাছ ধরতে গিয়েছিলো।সর্বশেষ গত শনিবার (১৩ জানুয়ারী) বাড়ি থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয় এবং রোববার সকালে তার সাথে ফোনে কথা হয়। ঘন্টাখানেক পর আব্দুল্লাহ নামে একজন কল করে তাকে পাওয়া যাচ্ছে না বলে খবর দেয়। নিহতের মায়ের দাবি তার ছেলেকে পরিকল্পিতভাবে কেউ খুন করেছে।


তবে নিহত শহীদের সাথে একই ট্রলারে থাকা অপর রোহিঙ্গা যুবক আব্দুল্লাহ জানান, নিখোঁজ এর আগে সে গাঁজা সেবন করেছিল। পরে মাতাল হয়ে নদীতে পড়ে যায়। পরে চলন্ত একটি ট্রলারের পাখায় পড়ে তার শরীর ক্ষতবিক্ষত হয়। তবে ঠিক কোন সময়ে পড়েছে তারা কেউ জানতে পারেনি। পরে অনেক অনেক খুঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।



কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুজ্জামান জানান খবর পেয়ে থানার একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল রহস্য।


Tag
আরও খবর