নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ছুটি একদিন, উপলক্ষ বড়দিন: আসেনি আশানুরূপ পর্যটক

বড় দিনের ছুটিতে কক্সবাজারে ভিড় করছে হাজারো পর্যটক। টানা ছুটি না থাকলেও অনেকেই একদিনের ছুটিকে কাজে লাগাতেই কক্সবাজারে এসেছেন। আবার স্কুল কলেজ বন্ধ থাকায় অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। ভ্রমনে আসা পর্যটকরা জানালেন, সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানকার দর্শনীয় স্থানগুলোই তাদের কাছে পছন্দের তালিকায় রেখেছেন। জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বঙ্গবন্ধু সাফারী পার্ক, হিমছড়ি, পাথুরে সৈকত,আদিনাথ মন্দির অন্যতম। ভ্রমন তালিকায় শীর্ষে রয়েছে সেন্টমার্টিন। সেন্টমার্টিন দ্বীপে ভ্রমনে গেছে অন্তত ৫ -৬ হাজার পর্যটক। এদিকে আগামীকাল থেকে পর্যটকদের ভিড় কমতে পারে বলে ধারনা করছেন হোটেল ব্যবসায়ীরা।হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ জানান, বড়দিনের ছুটিতে কক্সবাজারে অন্তত ৪০ হাজার পর্যটক কক্সবাজার ভ্রমনে এসেছে। টানা ছুটি থাকলে পর্যটক আগমনের হার কয়েকগুণ বাড়তো বলেও মন্তব্য করেন এই কর্মকতা।

এদিকে আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, বেড়াতে এসে কোন পর্যটক যাতে হয়রানির শিকার না হয় সে দিক লক্ষ্য রাখা হচ্ছে। অভিযোগ পেলেই নেয়া হবে ব্যবস্থা। সে সাথে হোটেল রেস্তোরাঁয় অতিরিক্ত দাম যাতে না নিতে পারে সে দিকেও নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর