নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

পাহাড় আর সমতলে, লড়াই হবে সমান তালে- ছাত্র ইউনিয়ন

স্বাধীনতার ৫২ বছরে আদিবাসীদের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার(১৬ ডিসেম্বর) বিকেলে শহীদ স্মরণীস্হ পুরাতন শহীদ মিনারের সামনে পাহাড়ি আদিবাসী সহ সকল আদিবাসী ও বাঙালীদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।


কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মুক্তাদিল জয়ের সভাপতিত্বে এবং কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সদস্য সচিব প্রতুল বড়ুয়া কাব্যের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক মুহাইমিনুল্লাহ রানিম, কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সদস্য অন্তর হাসান আরিফ সহ আরো অনেকে।


শনিবার সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।


এতে তারা সমাবেশে দেয়া বক্তব্য উল্লেখ করেন।


সমাবেশ বক্তারা বলেন, শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো অনেক আগে। তবু সেই চুক্তি এখনো বাস্তবায়িত হয় নি। পাহাড়ের আদিবাসীদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ভাষা ও বর্ণ। রয়েছে নিজস্ব জাতীয়তাবাদ। তবু তাদের জাতীয়তাবাদের উপর আঘাত আসছে বারবার। নানা ভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তাদের।


বক্তারা আরো বলেন পাহাড়ের আদিবাসীদের হত্যা করা হচ্ছে,গুম করা হচ্ছে। গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর চার নেতাকে হত্যা করা হয়। নিহতরা হলেন- পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির সহ সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা। এসময় গুম করা হয় আরো চারজনকে। এখনো সেই বিষয়ের কোনো সুষ্ঠ তদন্ত হয় নি।


সরকার এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। দেশের মিডিয়া, প্রশাসন সবই চোখ থাকতেও অন্ধ।


দেশে সকল শ্রেণি পেশার মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমারা লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের আহ্বায়ক মুক্তাদিল জয়।


তিনি আরো বলেন বিপুল চাকমা, রুহিন, বিকাশ ত্রিপুরা সহ সকলের হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে। পাশাপাশি টেকনাফের সারাদা চাকমা উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়।


কর্মসূচি শেষে খাগড়াছড়ির পানছড়িতে নিহতদের স্মরণে উপস্থিত সকলে ১ মিনিট নীরবতা পালন করেন।


Tag
আরও খবর