নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং , মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের ব্যাপক প্রস্তুতি

জাহাজ শূন্য চট্টগ্রাম বন্দর , ছবি - দেশচিত্র



বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও ঘনীভূত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৪ অক্টোবর) সকালে ঝড়টি উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তাদের আশঙ্কা, মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামসহ দেশের ১৯টি উপকূলীয় জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব জেলা এবং জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আশংকা করছেন  আবহাওয়া অফিস ।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সাগর আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুশিয়ারি সঙ্কেত নামিয়ে সাত নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরগুলোকেও ছয় নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

এদিকে  ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাত থেকে রক্ষা ও  ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

বন্দর সূত্র জানায়, দুর্যোগ মোকাবিলায় বন্দরের গাইড লাইন অনুযায়ী সতর্কতা সংকেত বাড়ায়   জেটির জাহাজগুলো সোমবার  সকাল ৮ টা থেকে  বহির্নোঙরে  পাঠিয়ে দেওয়া  হচ্ছে।  একই সঙ্গে কিগ্যান্ট্রি ক্রেন, রাবার টায়ার গ্যান্ট্রি ( আরটিজি)  ক্রেনসহ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং ইক্যুইপমেন্টগুলো  চেইন বাইন্ডিং  করে  নিরাপদ হেফাজতে  রাখা হচ্ছে ।   কর্ণফুলী  নদীতে অবস্থানরত  লাইটারেজ জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে  সরিয়ে নেওয়া  হয়েছে।   বন্দরের এক কর্মকর্তা  জানিয়েছেন, আবহাওয়া অধিদফতর দেশের সমুদ্রবন্দরগুলোকে ৬ নম্বর বিপদ  সংকেত দেখাতে বলেছে। তাই বন্দরের গাইডলাইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া  হয়েছে। এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বন্দর চেয়ারম্যান ,  পরিচালক নিরাপত্তা ,  পরিচালক পরিবহন সহ উর্দ্বতন কর্মকর্তারা।

আরও খবর